শিশুদের অ্যাটোপিক ডার্মাটাইটিস: শীতে কেন বাড়ে

শিশুদের অ্যাটোপিক ডার্মাটাইটিসের লক্ষণ ব্যাখ্যা করছেন ডাঃ আফরোজা জেসমিন

বাচ্চাদের ক্ষেত্রে অ্যাটোপিক ডার্মাটাইটিস খুবই কমন এবং শীতকালে এর প্রকাশটা আরো বেশি হয়ে থাকে।

শুধু ইমিউন নয়, ত্বকের সুরক্ষা-স্তরেরও সমস্যা

ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার হওয়া সত্ত্বেও এর ক্ষেত্রে স্কিনের ব্যারিয়ার রিপেয়ার ফাংশনে ত্রুটি থাকে। এবং এই ত্রুটির কারণে সহজে স্কিনে অ্যালার্জেন প্রবেশ করে অ্যালার্জি তৈরি করে।

অভিভাবকেরা যা লক্ষ করেন

শীতকালে বাচ্চাদের গালে এবং শরীরের ভাঁজে ভাঁজে লাল হয়ে স্কিন খসখসে হয়ে যায়, যা থেকে তাদের চুলকানি সৃষ্টি হয়। এটিই হলো অ্যাটোপিক ডার্মাটাইটিস।

কখন চর্মরোগ বিশেষজ্ঞ দেখাবেন

শিশুর ত্বক যদি বারবার শুষ্ক, লাল ও চুলকানিযুক্ত হয় — বিশেষ করে ঘুমে ব্যাঘাত ঘটায় বা বারবার ফিরে আসে — তাহলে চর্মরোগ বিশেষজ্ঞ রোগনির্ণয় নিশ্চিত করে শিশুর বয়স ও ত্বক অনুযায়ী চিকিৎসা পরিকল্পনা করতে পারেন।

এই ওয়েবসাইটের তথ্য শিক্ষামূলক; এটি ব্যক্তিগত চিকিৎসা-পরামর্শের বিকল্প নয়।

আরও পড়ুন

সব আর্টিকেল